তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি অগ্নিসন্ত্রাস করেও নির্বাচনের উৎসাহ-উদ্দীপনা এবং আমেজকে কোনোভাবেই ম্লান করতে পারেনি। তাদের নির্বাচন বর্জনের ডাক ফিউজ হয়ে গেছে।
শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি এখন দিশেহারা হয়ে অসহযোগ কর্মসূচি দিয়েছে। তাদের নেতাকর্মীরাই এই অসহযোগ কর্মসূচিতে সহযোগিতা করছে না। নেতাকর্মীরা কোনোভাবেই যেহেতু সাড়া দেয়নি, সুতরাং এই অসহযোগ কর্মসূচি বিএনপির ক্ষেত্রেই সফল হয়েছে।










