spot_img

ইসির গঠনে ১০ নাম নিয়ে বঙ্গভবনে সার্চ কমিটি

নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে সুপারিশের জন্য চূড়ান্ত হওয়া ১০ জনের নামের তালিকা রাষ্ট্রপতি মুহাম্মাদ আবদুল হামিদের কাছে জমা দিতে বঙ্গভবনে গেছেন সার্চ কমিটির সদস্যরা।

আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বঙ্গভবনে প্রবেশ করেন তারা।

তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতির নির্দেশনা অনুযায়ী নতুন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সদস্যদের নাম প্রজ্ঞাপন আকারে ঘোষণা করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

জানা যায়, সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান বাদে অন্য সদস্যরা বঙ্গভবনে গেছেন। অসুস্থতার কারণে তিনি যাননি বলে বঙ্গভবন সূত্র জানায়।

সার্চ কমিটির সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইনের পাশাপাশি কমিটির সচিব হিসেবে দায়িত্বপালনকারী মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামও উপস্থিত হয়েছেন বঙ্গভবনে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ