সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে শক্তিশালী ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে সুপারিশের জন্য চূড়ান্ত হওয়া ১০ জনের নামের তালিকা জমা দিতে রাষ্ট্রপতি মুহাম্মাদ আবদুল হামিদের সাথে বঙ্গভবনে সার্চ কমিটির সদস্যদের সাক্ষাত শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ আশাবাদের কথা জানান।
তিনি বলেন, রাষ্ট্রপতি অনুসন্ধান কমিটির সদস্যদের নিরলস প্রচেষ্টার জন্য তাদের প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান। তিনি আশা করেন, কমিটির সুপারিশের ভিত্তিতে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে, যারা আগামীতে জাতীয় ও স্থানীয় নির্বাচনগুলো অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনে সক্ষম হবে।










