spot_img

মুক্তির জন্য দেশের মানুষ জাতীয় পার্টিকেই বিকল্প শক্তি মনে করে: জিএম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, মুক্তির জন্য দেশের মানুষ জাতীয় পার্টিকেই বিকল্প শক্তি মনে করে। দেশের মানুষের প্রত্যাশা পূরণই আমাদের রাজনীতি। দেশের মানুষ জাতীয় পার্টিকে বিশ্বাস করে, তাই জাতীয় পার্টির কাছে দেশের মানুষ প্রত্যাশাও বেশি।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে নিজের জন্মদিনের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, আজীবন গণমানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাব। বিশ্বের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির ঢেউ আমাদের দেশেও লেগেছে। দেশের মানুষ রাজনীতি ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চায়। বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি পেতে দেশের মানুষ চায় বিকল্প শক্তি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ