spot_img

রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ আরসার ৬ সদস্য গ্রেপ্তার

কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী “আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি-আরসা” এর ছয় সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫।

আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মাদ আবু সালাম চৌধুরী সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গতকাল বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা শিবিরের ই-ব্লকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‍্যাব।

আটক আরসার সদস্যরা হলেন উখিয়ার ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা শিবিরের কে-১২ ব্লকের বাসিন্দা মোহাম্মদ আরব (২৪) এবং একই আশ্রয় শিবিরের কে-৬ ব্লকের বাসিন্দা মোহাম্মদ নূরু (৩১), এফ-২৩ ব্লকের বাসিন্দা মোহাম্মদ ইউনুছ (৩৩), এম-১৯ ব্লকের বাসিন্দা মোহাম্মদ হারুন (২৮), এম-১১ ব্লকের বাসিন্দা মো. মীর কাশিম ওরফে হামিদ হোসেন (২২) ও এম-১৯ ব্লকের বাসিন্দা হাফিজুল আমীন (২৫)।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ