spot_img
spot_img

ইসরাইলি হামলায় আরো ২ সাংবাদিক নিহত, সর্বমোট নিহত সাংবাদিকের সংখ্যা ১৩২

অবরুদ্ধ গাজ্জা উপত্যকার মধ্যাঞ্চলে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বিমান হামলায় আরো ২ জন সাংবাদিক নিহত হয়েছে। নিহত ২ জন সাংবাদিকের নাম মুহাম্মাদ ইয়াঘি ও মুসাব আবু জায়েদ।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস কতৃক নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়টি নিশ্চিত করে শোক প্রকাশ করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নুসিরাত শরণার্থী শিবিরে অবস্থিত এ দুই সাংবাদিকের বাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালায় দখলদার ইসরাইলি বাহিনী। এতে ২ জন সাংবাদিক ও তাদের পরিবারের কয়েকজন সদস্য নিহত হয়েছেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, গাজ্জায় ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে সর্বমোট নিহত সাংবাদিকের সংখ্যা দাঁড়িয়েছে ১৩২ জনে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ