বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img
spot_img

বিক্ষোভের অধিকার শিক্ষার্থীদের আছে, তবে লাল রেখা মানতে হবে: ইরান

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ করার অধিকার রয়েছে, তবে নির্দিষ্ট ‘লাল রেখা’ অতিক্রম করা যাবে না, এমন বার্তা দিয়েছে ইরান সরকার।

সপ্তাহান্ত থেকে বিভিন্ন ক্যাম্পাসে পুনরায় বিক্ষোভ শুরু হওয়ার পর মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এটাই ছিল সরকারের প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া।

সরকারের মুখপাত্র ফাতেমা মোহাজেরানি বলেন, “পবিত্র বিষয় এবং জাতীয় পতাকা, এ দুটি হলো সেই লাল রেখার উদাহরণ, যেগুলো আমাদের রক্ষা করতে হবে এবং কখনো অতিক্রম বা লঙ্ঘন করা যাবে না, এমনকি তীব্র ক্ষোভের মুহূর্তেও।”

তিনি ইঙ্গিত দেন, সরকার শিক্ষার্থীদের মতপ্রকাশের অধিকারকে স্বীকৃতি দেয়। তবে রাষ্ট্রের মৌলিক মূল্যবোধ, ধর্মীয় পবিত্রতা এবং জাতীয় প্রতীকসমূহের প্রতি সম্মান বজায় রাখা সবার দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

সাম্প্রতিক বিক্ষোভের প্রেক্ষাপটে সরকারের এই মন্তব্যকে পরিস্থিতি শান্ত রাখার প্রচেষ্টা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ