spot_img

করোনার টিকা নিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধী টিকা গ্রহণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মঙ্গলবার (২৩ মার্চ) রুশ প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তবে পুতিন কোন টিকা গ্রহণ করেছেন তিনি তা পরিষ্কার করেন নি।

রাশিয়া এ পর্যন্ত তিন রকমের করোনাভাইরাস প্রতিরোধী টিকা উদ্ভাবন করেছে। কিন্তু দেশটিতে টিকাদান কর্মসূচি খুব ভালোভাবে এগোচ্ছে না।

এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, খ্রিস্টানদের ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস এবং ব্রিটেনের রাণি এলিজাবেথ ও প্রধানমন্ত্রী বরিস জনসন করোনার টিকা গ্রহণ করেছেন। কিন্তু ৬৮ বছর বয়সী পুতিন অনেকটা লোকচক্ষুর আড়ালে টিকা গ্রহণ করলেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে রশ বার্তা সংস্থা রিয়া নভোস্তি বলেছে, টিকা গ্রহণের পর প্রেসিডেন্ট পুতিন সুস্থ আছেন। বুধবার তার পূর্ণ দিনের অফিস রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ