spot_img

তওবা করে বিএনপি নেতাকর্মীদের পদ্মাসেতুতে ওঠা উচিত: তথ্যমন্ত্রী

পদ্মাসেতুতে ওঠার আগে বিএনপি নেতাকর্মীদের তওবা পড়ে ওঠা উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেন, বিএনপির মন্তব্যের পর বানরও এখন ভেংচি কাটে। কারণ, বিএনপি বলেছিল পদ্মাসেতু তৈরি করা সম্ভব নয়। পদ্মাসেতু এখন হয়ে গেছে। প্রধানমন্ত্রী গাড়ি চালিয়ে এর একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত পাড়ি দিয়েছেন। পদ্মাসেতুতে ওঠার আগে বিএনপি নেতাকর্মীদের তওবা পড়ে ওঠা উচিত।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে রাজশাহীর দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, মাঠে-ময়দানে কোথাও নেই বিএনপি। বর্ষাকালে চারদিক যখন তলিয়ে যায়, তখন ব্যাঙ ডাকে। বিএনপির ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য বর্ষাকালে ব্যাঙ ডাকার মতো। তারা সমাবেশ ঠিকমতো করতে পারে না। সমাবেশের নামে তারা নিজেদের মধ্যে মারামারি করে। যারা নিজেদের ঐক্য ঠিকভাবে ধরে রাখতে পারে না, তারা আবার সরকার পতনের ডাক দেয় যা হাস্যকর।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ