spot_img
spot_img

শপথ গ্রহণ করলেন আমেরিকার প্রথম হিজাবি বিচারক নাদিয়া কাহাফ

পবিত্র কুরআনে হাত রেখে শপথ গ্রহণ করেছেন আমেরিকার প্রথম হিজাবি বিচারক নাদিয়া কাহাফ। প্রথম হিজাবি মুসলিম বিচারক হিসেবে প্যাসাইক কাউন্টিতে বিচারকের দায়িত্ব পালন করবেন তিনি।

বৃহস্পতিবার (২৩ মার্চ) নিজের দাদি থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া পবিত্র কুরআনের ওপর হাত রেখে তিনি শপথ গ্রহণ করেন। নাদিয়া কাহাফ আমেরিকার নিউ জার্সি অঙ্গরাজ্যে সর্বোচ্চ আদালতের বিচারক হিসেবে নির্বাচিত হয়েছেন।

এসময় ৫০ বছর বয়সী নাদিয়া বলেন, আমি অনেক আনন্দিত ও নিজেকে গর্বিত অনুভব করছি।

নিউ জার্সির গভর্নর ফিলিপ ডানটন মারফি এক বছর আগে ১৫ ব্যক্তিকে বিচারক হিসেবে মনোনয়ন দেন। গত ২৮ ফেব্রুয়ারি তাদের নিয়োগ অনুমোদন করে নিউ জার্সি সিনেট। এই ১৫ জনের অন্যতম হলেন নাদিয়া কাহাফ।

সূত্র : আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ