spot_img
spot_img

ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর হামলা করল ইসরাইল; শহীদ ১৯

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা ভূখণ্ডে ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনের ভিড়ে আবারও নির্বিচার হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী। এতে শহীদ হয়েছেন কমপক্ষে ১৯ জন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২৩ জন।

রোববার (২৪ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজ্জায় সাহায্যপ্রার্থীদের ওপর ইসরাইলী বাহিনীর গুলিতে অন্তত ১৯ জন শহীদ হওয়ার খবর পাওয়া গেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজ্জা শহরের দক্ষিণ-পূর্বে সাহায্যের অপেক্ষায় থাকা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ইসরাইলী হামলায় কমপক্ষে ১৯ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

গাজ্জার মিডিয়া অফিস শনিবার এক বিবৃতিতে বলেছে, ইসরাইলী দখলদার বাহিনী একটি গণহত্যা চালিয়েছে। হাজার হাজার নাগরিক যখন আল-কুয়েত গোলচত্বরের কাছে আটা ও সাহায্যের জন্য অপেক্ষা করছিল তখন সেখানে হামলা চালিয়ে ১৯ জন হত্যা এবং আরও ২৩ জন বেসামরিক নাগরিককে আহত করেছে।

এতে বলা হয়েছে, ইসরাইলী বাহিনী এবং ট্যাংকগুলো মেশিনগান দিয়ে ‘অভুক্ত লোকদের দিকে গুলি চালায় যারা আটা এবং সাহায্যের ব্যাগগুলো নেওয়ার জন্য অপেক্ষা করছিল। সেটিও আবার এমন একটি জায়গায় যা ইসরাইলী বাহিনীর জন্য কোনও বিপদ সৃষ্টি করতে পারত না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ