ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীর বাধা উপেক্ষা করে ফিলিস্তিনের জেরুসালেম শহরের পবিত্র মসজিদুল আকসায় লাখো মুসল্লি তারাবির নামাজ পড়ছেন।
শনিবার (২৩ মার্চ) আল-আকসা চত্বরে অনুষ্ঠিত এশা ও তারাবির নামাজে অর্ধ-লক্ষাধিক মুসল্লি নামাজ পড়েছেন।
এর আগের দিন শুক্রবার (২২ মার্চ) রাতে লক্ষাধিক মুসল্লি তারাবির নামাজে উপস্থিত ছিলেন।
একই দিন ইসরাইলী বাহিনীর বাধার মধ্যেও জুমার নামাজে অংশ নেন এক লাখ ২০ হাজার মুসল্লি। রমজানের দ্বিতীয় জুমায় আগের চেয়ে মুসল্লির সংখ্যা বহুগুণ বেড়েছে।
গত সপ্তাহে রমজানের প্রথম জুমায় (১৫ মার্চ) অংশ নিয়েছিলেন মাত্র ৮০ হাজার মুসল্লি। গত অক্টোবরে গাজ্জায় যুদ্ধ শুরুর পর এ সপ্তাহে সর্বোচ্চসংখ্যক মুসল্লি অংশ নিলেও গত বছরের রমজানের তুলনায় তা নিতান্ত কম।
জেরুসালেমের ইসলামিক ওয়াকফ বিভাগের পরিচালক শায়েখ আজ্জাম আল-খতিব জানান, মসজিদুল আকসায় এক লাখ ২০ হাজার মুসল্লি জুমার নামাজ পড়েছেন। তবে গত রমজানের মুসল্লির সংখ্যার তুলনায় এবারের অংশগ্রহণ খুবই কম। কারণ গত বছর একই সময়ে আড়াই লাখের বেশি মুসল্লি অংশ নিয়েছিলেন। তা ছাড়া এবারের রমজানে পশ্চিম তীরের বাসিন্দাদের মধ্যে শুধু ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ ও ৫০ বছরের বেশি বয়সী নারীদের মসজিদে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
সূত্র : আনাদোলু এজেন্সি











