গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী হামলায় আরও তিনজন ফিলিস্তিন সাংবাদিক শহীদ হয়েছেন।
শনিবার গাজ্জার মিডিয়া অফিস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
সর্বশেষ ফিলিস্তিনি শহীদ সাংবাদিকদের নাম মুহাম্মাদ আল-রিফি, আবদুল রহমান সাইমা এবং মাহমুদ ইমাদ ইসা।
গাজ্জায় যুদ্ধ শুরুর পর থেকেই সাংবাদিকদের হামলার লক্ষ্যবস্তু করেছে ইসরাইল। গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত অঞ্চলটিতে সাংবাদিকদের নিহতের সংখ্যা ১৩৬-এ দাঁড়িয়েছে।
এর আগে এক বিবৃতিতে গাজার মিডিয়া অফিস জানিয়েছিল, ‘ফিলিস্তিনিদের কণ্ঠস্বর রোধ করতে, তথ্য আড়াল করতে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক জনগণের কাছে তথ্য পৌঁছাতে বাধা দেওয়ার জন্য ইসরাইল ইচ্ছাকৃতভাবে গাজ্জায় সাংবাদিকদের হত্যা করেছে।











