spot_img
spot_img

এতদিনকার সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার ইসরাইলী হুংকারে যুক্ত হয়েছে প্রশ্নবোধক চিহ্ন

ইনসাফ | নাহিয়ান হাসান


ইহুদিবাদী ইসরাইলের গোপন পারমাণবিক স্থাপনার পাশে সিরিয়ান এস-৫ মিসাইলের বিস্ফোরণের ফলে ইসরাইল এতদিনকার সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার যে হুংকার দিয়ে আসছিল সেই হুংকারে যুক্ত হয়েছে প্রশ্নবোধক চিহ্ন।

ইহুদিবাদী ইসরাইলের প্রধান পারমাণবিক স্থাপনা ডিমোনায় প্রতিপক্ষের হামলা রুখে দেওয়ার মতো যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেই বলে দাবী করছে ইরানের সংবাদমাধ্যমগুলো।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) ইরানের সংবাদমাধ্যমগুলোতে বলা হয়, ডিমোনা পারমাণবিক চুল্লির নিকটে মিসাইল বিস্ফোরণ, ইহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে এই বার্তা দেয় যে তাদের অত্যন্ত সংবেদনশীল পারমাণবিক অঞ্চলটি প্রতিপক্ষের হামলা রুখে দেওয়ার মতো সুরক্ষিত নয়।

এছাড়াও বলা হয় ডিমোনা পারমাণবিক চুল্লির অতি সন্নিকটে মিসাইল বিস্ফোরণের ব্যাপারে ইহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বক্তব্যে যথেষ্ট ঘাপলা রয়েছে। কারণ, মিসাইলটি সরাসরি ডিমোনায় আঘাত হানতে পারতো। তাই এই (সরাসরি আঘাত হানতে সক্ষম) বিষয়কে ইনিয়েবিনিয়ে বিপর্যয় হিসেবে উপস্থাপন করা মোটেও কাম্য নয়।

মূলত ইহুদিবাদী ইসরাইলের উন্নত নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর প্রধান পারমাণবিক স্থাপনা ডিমোনার পাশে সিরিয়ান মিসাইল বিস্ফোরিত হলে অবৈধ রাষ্ট্রটির সন্ত্রাসী সেনাদের মুখপাত্র নিজেদের ঘাটতি লুকাতে বিবৃতিতে দাবী করে, প্রকৃতপক্ষে সিরিয়া থেকে ইসরাইলী যুদ্ধবিমান লক্ষ্য করে একটি এন্টি-এয়ারক্রাফট মিসাইল নিক্ষেপ করা হয়, যা ডিমোনার পাশে গিয়ে বিস্ফোরিত হয়েছিলো।

মিসাইলটি বিস্ফোরণের আগে ডিমোনায় নিরাপত্তাসূচক সতর্কতা সাইরেন বেজেছিলো বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোরে রাশিয়ান এস-২০০ মিসাইল উৎক্ষেপক থেকে সিরিয়ান যোদ্ধারা একটি সিরিয়ান এস-৫ মিসাইল ছুড়েছিলো যা ইহুদিবাদী ইসরাইলের উন্নত নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত গোপন পারমাণবিক স্থাপনা ডিমোনার অতি নিকটে গিয়ে বিস্ফোরিত হয়।

সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অতি গোপনীয়তার পরেও ইহুদিবাদী ইসরাইলের প্রধান পারমাণবিক স্থাপনার পাশে মিসাইল বিস্ফোরিত হওয়ায় তাদের সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বিশ্বজুড়ে প্রশ্ন দেখা দিয়েছে যা নিয়ে তারা এতদিন দম্ভভরে হুংকার ছেড়ে আসছিলো।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ