spot_img

ভারত থেকে এলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশটিতে আটকে পড়া কোনো বাংলাদেশি নাগরিক স্থল বন্দর দিয়ে ফিরলে তাকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

২২ এপ্রিল আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে চলমান লকডাউনে বিদেশ থেকে প্রবাসী নাগরিকরা ফেরার পর কোয়ারেন্টাইনের বিষয়ে আলোচনা হয়। এসময় সিদ্ধান্ত নেওয়া হয়, লকডাউনে ভারতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকরা স্থল বন্দর দিয়ে দেশে আসতে পারবেন। তবে ফেরার পর তাদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। স্থানীয় প্রশাসন তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ