spot_img

ভারতের করোনার ডাবল ভ্যারিয়েন্ট যেন কোনোভাবেই দেশে ঢুকতে না পারে: বিএসএমএমইউ

ভারতের করোনার ডাবল ভ্যারিয়েন্ট নিয়ে দেশকে সতর্ক হতে বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, কোনোভাবেই যেন এই ডাবল ভ্যারিয়েন্ট দেশে ঢুকতে না পারে। এই ডাবল ভ্যারিয়েন্ট দেশে প্রবেশ করলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

শনিবার দুপুরে বিএসএমএমইউয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সতর্ক বার্তা দেন।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, পৃথিবীর অধিকাংশ দেশেই আগের তুলনায় করোনায় মানুষ বেশি আক্রান্ত হচ্ছে। দেশে বর্তমানে আফ্রিকান ভ্যারিয়েন্টে মানুষ বেশি আক্রান্ত হচ্ছে। এই ভ্যারিয়েন্টে সংক্রমণ ছড়ানোর মাত্রা বেশি। প্রতিবেশী দেশ ভারতের ডাবল ভ্যারিয়েন্টে সংক্রমণ ও মৃত্যুর হার আগের তুলনায় বেশি পরিলক্ষিত হচ্ছে।আমাদের দৃষ্টি রাখতে হবে, ভারতের ডাবল ভ্যারিয়েন্ট যেন বাংলাদেশে ঢুকতে না পারে। সে জন্য ভারতসহ বিভিন্ন দেশ থেকে আগতদের অবশ্যই কঠোরভাবে কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, ভারতের ডাবল ভ্যারিয়েন্ট যদি বাংলাদেশে প্রবেশ করে, তাহলে দেশের সংক্রমণ পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তাই এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ