কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, নির্বাচন নিয়ে বিএনপি যাই বলুক, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। সংবিধানকে কেউ পরিবর্তন করতে পারবে না। এই সংবিধান পরির্তন না করা পর্যন্ত যে সরকার ক্ষমতায় রযেছে একটি নির্বাচিত সরকার। তারাই সরকার পরিচালনা করবে। সরকারে থাকবে তারাই।
সোমবার (২৪ এপ্রিল) সকালে টাঙ্গাইলের মধুপুরে রানী ভবানী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৮৪ বছরের পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন কৃষি মন্ত্রী।
কৃষিমন্ত্রী বলেন, নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। কাজেই যে নির্বাচন কমিশন করা হয়েছে তা আইন অনুযায়ী করা হয়েছে। এ নির্বাচন কমিশন দেশে একটি সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে। এটাই দেশবাসীর কাম্য।










