ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখলদার বাহিনী তথাকথিত অভিযানে ফিলিস্তিনি যুবককে গুলি করে শহীদ করেছে।
জেরিকোর মেয়র জিহাদ আবুল-আসাল জানিয়েছেন, সোমবার (২৪ এপ্রিল) সকালে ফিলিস্তিনের জেরিকোতে অবস্থিত আকাবাত জাবর শরণার্থী শিবিরে এ ঘটনা ঘটে।
তিনি বলেন, সোমবার খুব সকালে প্রচুর সংখ্যক দখলদার ইসরায়েলি সৈন্য শরণার্থী শিবিরে হামলা চালায়। এসময় তারা গলিতে ও কিছু বাড়ির ছাদে অবস্থান নেয়। এদিকে স্থানীয় যুবকরা তাদের এ হামলার প্রতিবাদ জানালে সংঘর্ষ শুরু হয়।
তিনি আরো বলেন, সংঘর্ষের সময় ফিলিস্তিনি যুবকদের লক্ষ্য করে টিয়ার গ্যাস, হ্যান্ড গ্রেনেট ও গুলি চালায় দখলদার বাহিনী। তাদের ছোড়া গুলিতে ২০ বছর বয়সী সুলেমান আয়েশ নিহত হয়। এছাড়াও গুলিতে আহত হয়েছেন আরো ৩ জন ফিলিস্তিনি যুবক। পাশাপাশি শরণার্থী শিবিরের বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে দুইজন যুবককে গ্রেফতার করেছে তারা
উল্লেখ্য, নিহত ফিলিস্তিনি যুবকের লাশ আটকে রেখেছে দখলদার বাহিনী।
সূত্র: দি প্যালেস্টানিয়ান ইনফরমেশন সেন্টার











