spot_img
spot_img

রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা ঢাকতে ছাত্রদলকে মাঠে নামিয়েছে সরকার: ডাকসু ভিপি

সরকারের ব্যর্থতা আড়াল করতেই ছাত্রদলকে মাঠে নামানো হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম।

তিনি বলেন, জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও তীব্র লোডশেডিংসহ বিভিন্ন কারণে জনজীবন যখন চরম দুর্ভোগে, তখন পরিকল্পিতভাবে ছাত্রদলকে সহিংস কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বার্তায় তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, ছাত্রদলের কর্মীরা ধারালো অস্ত্র নিয়ে ক্যাম্পাসে সহিংসতা চালাচ্ছে। শিক্ষার্থীদের ওপর হামলা, মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং ভুয়া স্ক্রিনশট তৈরি করে বিভ্রান্তি ছড়ানোর মতো ঘটনা ঘটছে। এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং পরিকল্পিতভাবে সংগঠিত হচ্ছে।

তিনি বলেন, ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড, গেস্টরুম ও গণরুম সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে। একই সঙ্গে সরকারের ধারাবাহিক ব্যর্থতা আড়াল করার লক্ষ্যেই এমন পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে।

তিনি আরও বলেন, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনা এবং অস্ত্রের মহড়া লক্ষ্য করা গেছে। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বিভিন্ন অপতৎপরতা চালানো হয়েছে এবং শেষ পর্যন্ত ভুয়া স্ক্রিনশটের আশ্রয় নেওয়া হয়েছে।

একটি ভুয়া স্ক্রিনশটকে কেন্দ্র করে ছাত্রশিবিরের বিরুদ্ধে অপপ্রচার ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে উল্লেখ করে ডাকসু ভিপি বলেন, বিভিন্ন ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম ইতোমধ্যে স্ক্রিনশটটিকে ভুয়া বলে নিশ্চিত করেছে। এ ঘটনায় ওই শিক্ষার্থী নিরাপত্তা চেয়ে থানায় গেলে ইসলামী ছাত্রশিবিরের কয়েকজন কর্মীসহ ডাকসু ও হল সংসদের প্রতিনিধিদের শাহবাগ থানায় অবরুদ্ধ করে হামলা চালানো হয়। এতে একাধিক শিক্ষার্থী মারধর ও হেনস্তার শিকার হয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ