spot_img
spot_img

গণভোটের রায় বাস্তবায়নে তিন মাসের কর্মসূচি দিলো বাংলাদেশ খেলাফত মজলিস

গণভোটের রায় বাস্তবায়ন ও চলমান বিভিন্ন সংকট নিরসনের দাবিতে ঢাকায় গণমিছিলসহ তিন মাসব্যাপী কর্মসূচি ঘোষণা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

শুক্রবার (২৪ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত গণসমাবেশে সংগঠনের আমীর মাওলানা মামুনুল হক এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে, মে, জুন ও জুলাই মাসে প্রতি জেলায় নাগরিক সমাবেশ এবং ৫ আগস্ট ঢাকায় গণমিছিল।

সমাবেশে মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ