ইউক্রেনের শস্য চুরি করে বিদেশে বিক্রি করছে রাশিয়া। মঙ্গলবার এমন অভিযোগ করেছেন, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা।
মঙ্গলবার (২৪ মে ) রাশিয়া ক্রিমিয়ায় জাহাজে শস্য তোলার ছবিটিকে মিথ্যা বলে দাবি করেছে।
অন্যদিকে আলাদা বিবৃতিতে, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেন অভিযোগ করেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে খাদ্য সামগ্রীকে হাতিয়ার হিসেবে কাজে লাগাচ্ছে।
সূত্র: বিবিসি












