spot_img
spot_img

চুক্তিতে শর্ত জুড়েছে ইরান, টালবাহানা করছে আমেরিকা

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে হতে যাওয়া চুক্তিকে বাধাগ্রস্ত করছে আমেরিকা। সূত্রের বরাতে এমন খবর দিয়েছে ইরানের গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। তবে ইরান পাল্টা শর্তও জুড়ে দিয়েছে।

রোববার (২৪ মে) এক প্রতিবেদনে তাসনিম নিউজ জানিয়েছে, আমেরিকা আলোচনা প্রক্রিয়া বাধাগ্রস্থ করে অবস্থান পরিবর্তন করেছে। ইরান জোর দিয়েছে ফ্রোজেন সম্পদের দিকে।

সূত্রটি তাসনিমকে জানিয়েছে, ইরান প্রথম ধাপেই তাদের জব্দকৃত সম্পদের একটি নির্দিষ্ট অংশ চায়। পরে সব জব্দকৃত সম্পদ ধাপে ধাপে ও নিশ্চিতভাবে ফেরত দেওয়ার একটি পরিষ্কার ও নির্ভরযোগ্য ব্যবস্থা ছাড়া কোনো চুক্তি করবে না।

বিষয়টি পাকিস্তানি মধ্যস্থতাকারী এবং আলোচনায় যুক্ত কিছু আঞ্চলিক দেশকে জানানো হয়েছে। তা সত্ত্বেও এখন যুক্তরাষ্ট্র আবার প্রক্রিয়াটি বাধাগ্রস্ত করছে। তবে ইরান বলেছে, তারা তাদের ‘লাল সীমা’ (রেড লাইন) থেকে পিছিয়ে আসবে না।

সূত্রটি জানিয়েছে, এই বিষয়টি নিয়ে মতবিরোধই এখন পর্যন্ত চূড়ান্ত চুক্তি না হওয়ার অন্যতম কারণ।

আমেরিকার অতীতে চুক্তি আলোচনা চলার সময়ে হামলা চালিয়েছে। এর কারণে ইরান এবার সতর্ক অবস্থানে রয়েছে। তারা কাগজে-কলমের আশ্বাস বা অস্পষ্ট প্রতিশ্রুতির ওপর ভরসা করতে চায় না। বরং তারা নিশ্চিত ও বাস্তবভাবে সম্পদ মুক্তির নিশ্চয়তা চায়।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সির

spot_img
spot_img
spot_img

সর্বশেষ