spot_img
spot_img

ইরান পরমাণু অস্ত্র চায় না: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান কোনোভাবেই পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা করছে না। আমেরিকার সঙ্গে ইরানের চলমান পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা অব্যাহত থাকার মধ্যেই তিনি এ মন্তব্য করেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, আমরা বিশ্বকে আশ্বস্ত করতে প্রস্তুত যে, আমরা পরমাণু অস্ত্রের সন্ধান করছি না।

তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, আলোচনায় অংশ নেওয়া ইরানি প্রতিনিধিদল দেশের সম্মান ও মর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপস করবে না।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ