spot_img
spot_img

ইরান যুদ্ধ ইস্যুতে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে নমনীয় ট্রাম্প

ইরানকে ঘিরে চলমান সংঘাতের মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে।

যুদ্ধ শুরুর পর তিনি প্রথমে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া অন্য কোনো সমাধান গ্রহণ করবেন না বলে কঠোর অবস্থান নিলেও, সময়ের সঙ্গে সেই অবস্থান কিছুটা নমনীয় হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

বিশেষ করে হরমুজ প্রণালিতে অচলাবস্থা ও অবরোধের প্রভাব বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে দিয়েছে। এর ফলে আমেরিকার অভ্যন্তরেও অর্থনৈতিক চাপ তৈরি হচ্ছে। যদিও ট্রাম্প বারবার দাবি করে আসছেন যে আমেরিকা জ্বালানির ক্ষেত্রে অনেকটাই স্বনির্ভর, তবুও আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধির প্রভাব আমেরিকান শেয়ারবাজার ও অর্থনীতিতে পড়ছে।

এদিকে কূটনৈতিক মহলে আলোচনায় এসেছে, সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে আমেরিকা ইরানের জব্দকৃত কিছু সম্পদ মুক্ত করে দিতে পারে। বিষয়টি রাজনৈতিকভাবে ট্রাম্পের জন্য অস্বস্তিকর হতে পারে বলে মনে করা হচ্ছে।

কারণ অতীতে বারাক ওবামা প্রশাসন যখন ইরানের সঙ্গে প্রথম পারমাণবিক চুক্তি জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন (জেসিপিওএ) স্বাক্ষর করেছিল, তখন ইরানের অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছিলেন ট্রাম্প। ফলে এখন একই ধরনের পদক্ষেপ নেওয়া হলে তা তার রাজনৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে দেখা হতে পারে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ