spot_img
spot_img

আবারও আফগানিস্তানে ভূমিকম্পের আঘাত, নিহত ৫

আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো আফগানিস্তানে।

আজ শুক্রবার (২৪ জুন) ফের ভূকম্পন আঘাত হেনেছে।

এতে এখন পর্যন্ত পাঁচজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন এক জ্যেষ্ঠ আফগান কর্মকর্তা।

রয়টার্স ও জিওটিভির সূত্রে এ তথ্য জানা গেছে।

আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফত জামান জানিয়েছেন, সকালে পূর্ব আফগানিস্তানের পাকতিকা প্রদেশের গায়ান জেলায় আবারও ভূমিকম্প হয়েছে। প্রাথমিকভাবে এতে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিন পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকায় আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৩। বাংলাদেশ সময় সকাল পৌনে ৮টার দিকে আঘাত হানে এ ভূকম্পন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ