spot_img
spot_img

শহরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও সিলেটের গ্রামাঞ্চলে পানি বাড়ছে

সিলেটের শহরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও গ্রামাঞ্চলে অবনতি ঘটছে। নগরের ভেতর প্রবাহিত সুরমা নদীর পানি কিছুটা কমলেও কুশিয়ারা সংলগ্ন এলাকাগুলোতে বাড়ছে।

আজ শুক্রবার (২৪ জুন) পানি উন্নয়ন বোর্ড এ তথ্য জানিয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, পাঁচ দিনে ধীর গতিতে সুরমা নদীর পানি কমলেও এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে, কুশিয়ারা অববাহিকতায় পানি বাড়ছে। এ নদীর বিভিন্ন পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, সিসিকের উদ্যোগে আশ্রয়কেন্দ্রগুলোয় বিশুদ্ধ পানি, শুকনো খাবার সরবরাহ করা হচ্ছে। এছাড়া সরকারিভাবে বরাদ্দ পাওয়া ত্রাণ বিভিন্ন ওয়ার্ডে পৌঁছে দেয়া হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ