spot_img

খালেদা জিয়াকে অসুস্থতার দিকে ঠেলে দেওয়া হয়েছে : রিজভী

নীল নকশার চক্রান্তের অংশ হিসেবে কারাগারে থাকাকালীন খাবারের সঙ্গে নানা ওষুধ মিশিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অসুস্থতার দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২৪ জুন) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিচে খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ দাবি করেন।

খালেদা জিয়া এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে উল্লেখ করে রিজভী বলেন, আক্রোশ-প্রতিহিংসা থেকে খালেদা জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। দেশকে নেতৃত্বশূন্য করার মাস্টারপ্ল্যান করছে সরকার।

সুচিকিৎসার সুযোগ না দিয়ে খালেদা জিয়ার সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে বলেও দাবি করেন রিজভী।

জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদের সঞ্চালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সূত্র : ঢাকা পোস্ট

spot_img
spot_img
spot_img

সর্বশেষ