জুলাই আন্দোলন ঘিরে হত্যাচেষ্টা মামলার গ্রেপ্তার দেখানোর শুনানিতে সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে দেখে, আদালতে কেউ কেউ গেয়ে ওঠেন ‘বুকটা ফাইট্টা যায়’ গানটি।
বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে শুনানির জন্য যখন মমতাজকে নেওয়া হয়।
মমতাজের মাথায় ছিল হেলমেট এবং গায়ে ছিল বুলেটপ্রুফ জ্যাকেট। যার ফলে তাকে কেউ চিনতে পারছিলা না। সে সময় কৌতুহলের বশে আদালতে আগত অনেকে জানতে চান কে উনি, কে উনি? পরিচয় দেওয়া হয় উনি মমতাজ।
তখন কেউ কেউ গেয়ে ওঠেন মমতাজের তুমুল জনপ্রিয় গানের কলি ‘বুকটা ফাইট্টা যাই’।
এজলাশ থেকে ফেরার সময়ও এই ঘটনা ঘটে। অনেকে বলেন, উনি না সংসদে গান গেয়েছেন। এখনো গেয়ে শোনান একবার।











