spot_img
spot_img

জেলেদের চাল আত্মসাৎ করায় চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছে আদালত

জেলেদের জাটকা ইলিশ ধরা থেকে বিরত থাকার জন্য ৪.১ মেট্রিক টন খাদ্য সহায়তার চাল আত্মসাৎ করায় কল্যাণপুর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার (২৪ জুলাই) দুপুরে মামলার ধার্য তারিখে উচ্চ আদালতের নির্দেশে চাঁদপুর জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমান মামলার শুনানি শেষে আসামিকে জেলেদের চাল আত্মসাৎ করার কারণে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি রনজিৎ রায় চৌধুরী জানান, মামলার নিয়মিত তারিখে আসামি সাখাওয়াত হোসেন রনি স্বেচ্ছায় আদালতে হাজির হলে মামলার শুনানি শেষে রনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ