spot_img

ধর্মীয় রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল চায় জাসদ

ধর্মীয় রাজনৈতিক গলগুলোর নিবন্ধন বাতিল চায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।

রবিবার (২৪ জুলাই) দলের সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (ইসির) সঙ্গে সংলাপে অংশ নিয়ে দলটির পক্ষ থেকে এ দাবি তোলা হয়।

এসময় হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন দলটি এ ধরনের দলকে নিবন্ধন প্রদান না করা এবং নির্বাচনে ধর্মের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করার দাবিও জানিয়েছে।

জাসদ তার প্রস্তাবে গণপ্রতিনিধিত্ব আদেশের কঠোর প্রয়োগ করে ধর্মভিত্তিক ও ধর্মীয় রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল এবং এ ধরনের দলকে নিবন্ধন প্রদান না করার দাবি তুলেছে। এছাড়া দলটি নির্বাচনে ধর্মের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ