spot_img
spot_img

ফিলিপাইনে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গুলি; সাবেক মেয়রসহ নিহত ৩

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কুইজনে বিখ্যাত অ্যাতেনিও ডি ম্যানিলা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সাবেক এক মেয়রসহ অন্তত তিনজন নিহত হয়েছেন।

রোববার (২৪ জুলাই) মেয়রকে হত্যার উদ্দেশে সমাবর্তন অনুষ্ঠানে গুলির এই ঘটনা ঘটেছে বলে দেশটির জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।

কুইজন শহরের পুলিশ প্রধান রেমাস মেদিনা বলেছেন, দক্ষিণাঞ্চলের লামিটান শহরের সাবেক মেয়র রোজ ফুরিগেকে হত্যার জন্য গুলির ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

অ্যাতেনিও ডি ম্যানিলা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদের সঙ্গে গোলাগুলিতে সন্দেহভাজন বন্দুকধারীও আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে গাড়িতে করে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা ধাওয়া করে তাকে গ্রেপ্তার করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ