বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া হলো আমেরিকার ফ্লোরিডা ও টেক্সাস অঙ্গরাজ্যের স্কুলগুলো। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি চলছে নিউইয়র্ক, শিকাগো, ওয়াশিংটনসহ বেশ কয়েকটি জায়গায়।
সোমবার (২৩ আগস্ট) থেকে শ্রেণীকক্ষে ফিরেছে শিক্ষার্থীরা। তবে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে শিক্ষার্থী, শিক্ষক ও স্কুল স্টাফদের জন্য। ভ্যাকসিনের আওতায়ও আনা হচ্ছে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সবাইকে।
এর আগে মাস্ক ব্যবহারে শিথিলতা জারি করলেও, শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তে পরিবর্তন এনে আদালত থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।











