বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ৯ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গে ৪ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ৯ জনের মধ্যে রাজশাহীর ৩, চাঁপাইনবাবগঞ্জের ২, নাটোরের ৩ ও পাবনার ১ জন আছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ২৪ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ২২১জন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ