করোনাভাইরাস প্রতিরোধে আমেরিকার দেওয়া ফাইজার-বায়োএনটেকের আরও ১০ লাখ ডোজ করোনা টিকা আগামী সোমবার দেশে আসবে।
মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।
তিনি জানান, আগামী ৩০ আগস্ট সন্ধ্যা ৭.১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের মাধ্যমে আমেরিকার উপহার কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় ফাইজারের আরও ১০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে এসে পৌঁছাবে।











