spot_img
spot_img

ডিমের ডজন ১৮০ টাকা; সিন্ডিকেটের কবলে সবাই অসহায়

আবারও বেড়েছে ডিমের দাম। ১২০ টাকা ডজনের ডিম বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। এ অবস্থায় বিপাকে ভোক্তারা। আড়তদাররা বলছেন, ডিমের দাম বাড়লেও বিক্রেতাদের মুনাফা বাড়েনি। তাদের অভিযোগ, সিন্ডিকেটের কাছে ক্রেতা-বিক্রেতা সবাই অসহায়।

মাসখানেক আগে ৪০ টাকা হালি বিক্রি হলেও চলতি সপ্তাহে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। এ অবস্থায় একজন বিক্রেতা বলেন, আগে আমরা কিনতাম আট থেকে নয় টাকায়, এখন কিনতে হচ্ছে ১৪ টাকা পর্যন্ত।

আরেক বিক্রেতা বলছেন, সাকালে এক দাম, বিকালে আরেক দাম। আমরা কী করবো!

আড়তদাররা বলছেন, ডিমের দাম বাড়লেও বাড়েনি বিক্রেতাদের মুনাফা। এজন্য বড় প্রতিষ্ঠান ও মধ্যস্বত্বভোগীদের দায়ী করছেন তারা।

ওদিকে বিক্রেতারা বলছেন আড়তদাররাই মূল ব্যবসা করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ