spot_img

আগের থেকে অনেক সুস্থ খন্দকার মোশাররফ; খুব শিগগির দেশে ফিরবেন

আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করছেন সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আজ বৃহ্স্পতিবার (২৪ আগস্ট) সকালে খন্দকার মোশাররফ হোসেনের একটি ছবি তার ছেলে খন্দকার মারুফ ফেসবুকে পোস্ট করে লিখেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন আগের থেকে অনেক সুস্থ।

ওই পোস্টে তিনি আরও লিখেন, ইনশাআল্লাহ খুব শিগগির তিনি বাংলাদেশে ফিরে আসবেন।

গত ২৭ জুন তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। স্ত্রী ও ছেলে সিঙ্গাপুরে তার সঙ্গে রয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ