spot_img
spot_img

রোহিঙ্গা সংকট সমাধানে আজ কক্সবাজারে শুরু হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন

রোহিঙ্গা সংকট সমাধানে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে আজ। কক্সবাজারের উখিয়ায় আয়োজিত এ সম্মেলনে বিশ্বের ৪০টি দেশ, আন্তর্জাতিক সংস্থা এবং জাতিসংঘের প্রতিনিধিরা অংশ নেবেন।

আজ রোববার (২৪ আগস্ট) সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসেরও যোগ দেওয়ার কথা রয়েছে।

সম্মেলনের প্রথম দুদিন পাঁচটি কর্ম অধিবেশন থাকছে। আলোচনার বিষয় রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা এবং তাদের রাখাইনে প্রত্যাবাসন শুরু করা। ২৬ আগস্ট রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন অতিথিরা।

এদিকে, সম্মেলনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কক্সবাজার জেলা প্রশাসন। নিরাপত্তা থাকছে র‍্যাব, পুলিশ, বিজিবিসহ সেনাবাহিনীর সদস্যরা।

জানা গেছে, আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনকে সামনে রেখে প্রস্তুতি হিসেবে কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ে এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ