spot_img
spot_img

আফগান সরকারের সাথে বিশ্বের যুক্ত হওয়া জরুরি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেইসাস বলেছেন, আফগান জনগণের প্রয়োজনেই দেশটির নতুন শাসকদের সাথে বিশ্বের যুক্ত হওয়া জরুরি। আমি বিশ্বাস করি তালেবান নেতৃত্বের সাথে যুক্ত হওয়া জরুরি যদি আমরা আফগানিস্তানের জনগণকে সহায়তা করতে চাই।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডের জেনেভা থেকে এক ভার্চুয়াল সেমিনারে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান বলেন, আফগানিস্তানের স্বাস্থ্যসেবা ক্ষেত্র পতনের মুখে রয়েছে। জরুরিভিত্তিতে এই বিষয়ে পদক্ষেপ নেয়া না হলে দেশটি সম্ভাব্য বিপর্যয়ের মুখে পড়তে পারে।

তিনি বলেন, স্বাস্থ্যসেবা ক্ষেত্র ভেঙে পড়া মৌলিক ও প্রয়োজনীয় চিকিৎসাসেবার পাশাপাশি জরুরি সেবা, পোলিও নির্মূল ও কোভিড-১৯ টিকাদান প্রচেষ্টায় প্রভাব ফেলতে পারে।

এর আগে আফগানিস্তানে সরকার গঠন হওয়ার পর গত মঙ্গলবার প্রথম আন্তর্জাতিক সংস্থার প্রধান হিসেবে দেশটিতে সফর করেন ডব্লিউএইচও প্রধান। দুই দিনের সফরে তিনি আফগান সরকারের প্রধানমন্ত্রী মোল্লা হাসান আখুন্দসহ শীর্ষ নেতৃত্বের সাথে সাক্ষাৎ করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ