মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

তাজিকিস্তানে ১৬ বিমানসহ ১৪৩ আফগান পাইলট আটক

মার্কিন মদদপুষ্ট আফগানিস্তানের সাবেক সরকারের ১৪৩ জন পাইলটকে ১৬টি বিমানসহ আটক করেছে তাজিকিস্তান।

আমেরিকায় প্রশিক্ষণ গ্রহণকারী এসব পাইলট গত ১৫ আগস্ট তালেবানের কাবুল জয়ের পর আফগান থেকে পালিয়ে গিয়ে তাজিকিস্তানে আশ্রয় নিয়েছিল। ১৬টি বিমান তাদের সঙ্গে নিয়ে গেছে।

তাজিকিস্তান সরকার বলেছে, রাজধানী দোশাম্বের অদূরে পার্বত্য অঞ্চলের একটি স্বাস্থ্যকেন্দ্র থেকে পাইলটদেরকে আটক করা হয়েছে। তাদেরকে আমেরিকায় পাঠানো হবে।

আটককৃত একজন পাইলট বলেছেন, তাদেরকে কোথায় পাঠানো হবে সে বিষয়ে তারা নিশ্চিত নন। তারা উদ্বেগের মধ্যে রয়েছেন।

আফগানিস্তানের প্রতিবেশী দেশ তাজিকিস্তানেও বহু আফগান শরণার্থী রয়েছে। গত ১৫ বছরে ১৫ হাজার আফগান নাগরিককে আশ্রয় দিয়েছে বলে দাবি করছে তাজিকিস্তান।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ