spot_img
spot_img

আমেরিকায় বন্দুকধারীর গু’লিতে নিহত ১, আহত ১২

আমেরিকার টেনেসির মেমফিসের কাছে একটি সুপারমার্কেটে এক বন্দুকধারীর গুলিতে একজন নিহত এবং ১২ জন আহত হয়েছে। এরপরই হালাকারী নিজের গুলিতে আত্মহত্যা করে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) মেমফিসের পূর্বদিকে কোলিয়ারভিল উপশহরের ক্রোগের নামে একটি গ্রোসারি শপে এ ঘটনা ঘটে।

কোলিয়ারভিলের পুলিশ প্রধান ডেল লেন বলেন, হামলার শিকার লোকদের মধ্যে অনেকে গুরুতর আহত হয়েছে এবং এই মর্মান্তিক হামলায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে।

তিনি আরও বলেন, এসডব্লিউএটি বাহিনীসহ একাধিক বাহিনী এলাকাটি সুরক্ষিত করার জন্য সুপারমার্কেটে সমবেত হয়েছে, পুলিশ ভবনটি খালি করতে সহায়তার জন্য কর্মচারী ও ক্রেতাদের বেড়িয়ে আসার নির্দেশ দেয়।

তিনি আরও বলেন, এই হামলায় দোকানটিতে ভয়ার্ত পরিবেশের সৃষ্টি হয়। নিরাপত্তা কর্মকতারা সেখানে গিয়ে লোকদের ফ্রিজের মধ্যে এবং তালাবদ্ধ অফিসে লুকিয়ে থাকা অবস্থায় পান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ