spot_img
spot_img

নোবেল চাইলে ট্রাম্পকে গাজ্জা যুদ্ধ থামাতে হবে: ম্যাক্রোঁ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ট্রাম্প যদি সত্যিই নোবেল শান্তি পুরস্কার জিততে চান, তবে গাজ্জার যুদ্ধ থামাতেই হবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এ মন্তব্য করেন ম্যাক্রোঁ। খবর রয়টার্সের।

খবরে বলা হয়, ফরাসি টেলিভিশন চ্যানেল বিএফএম টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, ‘ইসরাইলের ওপর চাপ প্রয়োগ করে যুদ্ধ বন্ধ করার ক্ষমতা কেবল একজনের হাতেই আছে, আর তিনি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। কারণ, ফ্রান্স এমন কোনো অস্ত্র বা সরঞ্জাম সরবরাহ করে না, যা দিয়ে গাজ্জায় যুদ্ধ চালানো সম্ভব। কিন্তু আমেরিকা তা করে।’

এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ট্রাম্প জানান, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগকে আমেরিকা প্রত্যাখ্যান করছে। তার দাবি, এটি হামাসকে পুরস্কৃত করার শামিল হবে। তবে একইসঙ্গে তিনি বলেন, ‘আমাদের অবিলম্বে গাজ্জা যুদ্ধ থামাতে হবে এবং শান্তি আলোচনায় বসতে হবে।’

ম্যাক্রোঁ ট্রাম্পের বক্তব্য প্রসঙ্গে বলেন, ‘আমি এমন এক মার্কিন প্রেসিডেন্টকে দেখছি, যিনি বিষয়টিতে সম্পৃক্ত। যিনি জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, ‘আমি শান্তি চাই। আমি সাতটি সংঘাত সমাধান করেছি। তিনি নোবেল শান্তি পুরস্কার চান। আর সেটি সম্ভব হবে তখনই, যখন এই যুদ্ধ বন্ধ করা যাবে।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ