spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আরও ৭৪ জন গ্রেফতার

নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (২৩ অক্টোবর) ভোর ৬টা থেকে রোববার (২৪ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

রোববার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতার ৭৪ জনের কাছ থেকে ১৫৫ গ্রাম ৫২৪ পুরিয়া হেরোইন, পাঁচ হাজার ৮৩৬ পিস ইয়াবা, ৪৫ কেজি ৬৮০ গ্রাম গাঁজা, ৬৯ বোতল ফেনসিডিল, ৩০টি নেশাজাতীয় ইনজেকশন ও আড়াই লিটার দেশি মদ জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫১টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ