spot_img

ইরানে স্ত্রীকে পুরুষ স্বাস্থ্যকর্মী টিকা দেওয়ায় গভর্ণরকে থাপ্পড় দিলেন সৈনিক

ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর হিসেবে নিয়োগপ্রাপ্ত বিদেশে যুদ্ধকরা দেশটির বিশেষ সেনা বাহিনী আইআরজিসির সাবেক কমান্ডার জিনালাবিদিন হুররেমকে থাপ্পড় দিয়ে বসেন এক সেনা সদস্য।

শনিবার (২৩ অক্টোবর) ইরানের পূর্ব আজারবাইজানের প্রাদেশিক রাজধানী তাবরিজে আইআরজিসির সৈনিক শপথ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

অনুষ্ঠান চলাকালে গভর্ণরকে প্রকাশ্যে থাপ্পড় দেওয়ার ঘটনায় সবাই স্তম্ভিত হয়ে যান।

কিন্তু কী কারণে এই থাপ্পড় দেন সৈনিক? কারণ উল্লেখ করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে গভর্নর হুররেম বলেন, সৈনিক আমাকে আক্রমণ করেছিল। কারণ, তার স্ত্রীকে একজন পুরুষ স্বাস্থ্যকর্মী টিকা দিয়েছিলেন।

তিনি জানান, তিনি ওই সৈনিককে চেনেন না। তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন এবং এ বিষয়ে কোনো অভিযোগ দায়ের করবেন না।

অপরদিকে, তাবরিজের প্রসিকিউটর গার্ডের ওই সৈনিকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, সামরিক কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ