spot_img
spot_img

থানায় পুলিশের কেউ টাকা চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, থানায় কোনো ব্যক্তি জিডি করতে বা পুলিশি সহায়তা নিতে এলে পুলিশের কেউ টাকা দাবি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডিএমপির কোনো সদস্য দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে ডিএমপি জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।

রোববার (২৪ অক্টোবর) ডিএমপি হেডকোয়ার্টার্সে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এই ঘোষণা দেন।

শফিকুল ইসলাম বলেন, ডিএমপির সবাই একটি টিম, একটি পরিবার। কেউ ভালো কাজ করলে সবাই প্রশংসিত হবে, আবার কেউ খারাপ কাজ করলে সবাই আমাদের ভর্ৎসনা করবে। আমাদের জানমাল বাজি রেখে এ শহরের সম্মানিত নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশে ধর্মীয় অসাম্প্রদায়িকতা বজায় রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ঢাকা মহানগর যেহেতু দেশের রাজধানী, তাই এখানে যেন এ ধরনের কোনো ঘটনা না ঘটে সেজন্য আমাদের আরও বেশি তৎপর থাকতে হবে, চোখ-কান খোলা রাখতে হবে, গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে।

ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে শুধু সনাতন ধর্মাবলম্বী নয়, সব সম্প্রদায়ের লোকজন অংশ নিচ্ছে। জোনাল ডিসিরাও সে প্রতিবাদ সমাবেশে যোগদান করে একাত্মতা ঘোষণা করে বলবে- আমরাও আপনাদের পাশে আছি। এরইমধ্যে ঢাকার বড় বড় পূজামণ্ডপ ও উপাসনালয়ে পুলিশের উপস্থিতি ও নজরদারি বাড়ানো হয়েছে। তাদের যে কোনও প্রয়োজনে আমরা সর্বাত্মক সহায়তা দিতে প্রস্তুত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ