কক্সবাজারের সেন্টমার্টিনে একটি বিশাল বিদেশি বলগেট জাহাজ ভেসে এসেছে।
সোমবার (২৪ অক্টোবর) দুপুরের দিকে ছেঁড়া দ্বীপ এলাকায় জাহাজটি দেখতে পান স্থানীয়রা।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, বিদেশি জাহাজ ভেসে আসার খবর পেয়ে প্রশাসনকে অবগত করা হয়েছে।
টেকনাফ উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ইউএনও এরফানুল হক চৌধুরী বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে একটি বিদেশি বলগেট সেন্টমার্টিনে ভেসে এসেছে বলে খবর পেয়েছি। তবে এটি কোন দেশ থেকে এসেছে এখনো নিশ্চিত হওয়া যায়নি।











