spot_img
spot_img

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বৃষ্টি; মহাসড়ক তলিয়ে বিএনপির কেন্দ্রীয় অফিসে পানি

এস এম সাইফুল ইসলাম


ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দিনভর বৃষ্টিতে রাজধানীর নয়াপল্টনের ভি আই পি রোড ডুবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে পড়েছে পানি।

সোমবার (২৪ অক্টোবর) রাত ১০ টায় সরেজমিনে ঘুরে এ চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের মহাসড়ক তলিয়ে বৃষ্টির পানি কার্যালয়ে ঢুকে পড়েছে। দায়িত্বরতরা ব্যানার-ফেস্টুন দিয়ে আটকানোর চেষ্টা করলেও কোন বাধ মানছেনা এই জলাবদ্ধতা। পরে গেট বন্ধ করে চলে যেতে দেখা যায় তাদেরকে।

এর আগে সন্ধ্যায় কার্যালয়ের সামনে দেখা যায়, অতি বৃষ্টির প্রভাবে যানবাহন আগের তুলনায় কম থাকলেও সড়কে ছিলো প্রচণ্ড জ্যাম। রাস্তা তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়তে হয় পথচারী, যাত্রী ও চালকদের। এছাড়া আশপাশের বহু দোকান ও ভবনেও পানি ঢুকতে দেখা গেছে।

উল্লেখ্য; ঘূর্ণিঝড় সিত্রাং শক্তি সঞ্চয় করে বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে। সোমবার মধ্যরাতের পর আছড়ে পড়তে পারে ঝড়টি। সরকার ঘূর্ণিঝড়ের প্রস্তুতি স্বরূপ আশ্রয়কেন্দ্র, শুকনো খাবার, স্থানীয়দের সরিয়ে নেওয়া মতো গুরুত্বপূর্ণ সকল কার্যক্রম সম্পাদন করেছে। উপকূলীয় অঞ্চলে ৭ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ