spot_img
spot_img

রাজধানীতে নারীসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে নারী, পুরুষ ও কিশোরসহ ১৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ছিনতাইয়ে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।

তিনি জানান, মোহাম্মদপুর এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন নারী ও দুজন কিশোর রয়েছেন। গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে তিনটি সুইচ গিয়ার, দুটি ধারালো চাকু, চারটি লোহার রড ও একটি করাত কাটার চাকু উদ্ধার করা হয়েছে।

ওসি আরও জানান, গ্রেফতারদের মধ্যে হাসনাইন হাসান উল্লেখযোগ্য। তার বিরুদ্ধে মোহাম্মদপুর, ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানায় ছিনতাইয়ের অন্তত ছয়টি মামলা রয়েছে।

ওসি আব্দুল হালিম বলেন, এই চক্রের সদস্যরা পথচারী, বাসযাত্রী, রিকশার যাত্রী এবং হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনদের লক্ষ্যবস্তু করতেন। অস্ত্রের ভয় দেখিয়ে কিংবা নারীদের অসতর্কতার সুযোগ নিয়ে ব্যাগ থেকে মোবাইল ফোন, টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিতেন তারা।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। ছিনতাই প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মোহাম্মদপুর থানার ওসি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ