spot_img
spot_img

গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনা থেকে সুস্থ হলেন ৪ লাখ ৩৭ হাজার মানুষ

মহামারি করোনা ভাইরাস থেকে গত ২৪ ঘন্টায় বিশ্বে নতুনকরে সুস্থ হয়েছে চার লাখ ৩৭ হাজার ২৮ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়াল ২৩ কোটি ৪৩ লাখ ১১ হাজার ৪২২ জনে।

বুধবার (২৪ নভেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়েবসাইটটির তথ্যমতে, প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৯৩৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন চার লাখ ৬৮ হাজার ৯১৮ জন।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ লাখ ৮২ হাজার ৪৬৬ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ২৫ কোটি ৯০ লাখ ১৪ হাজার ৭৫৪ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমিত হয়েছে আমেরিকায়। দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন চার কোটি ৮৮ লাখ ৩৫ হাজার ২১৬ জন। তাদের মধ্যে মারা গেছেন সাত লাখ ৯৬ হাজার ২১৭ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ