spot_img
spot_img

‘বিশ্ব আফগানের পরিস্থিতিকে যতটা খারাপভাবে তুলে ধরছে বাস্তবে ততটা খারাপ নয়’

তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারের জনকল্যাণমন্ত্রী আব্দুল মান্নান ওমরি বলেছেন, সারাবিশ্ব একথা বলে বেড়াচ্ছে যে, আফগানিস্তান মহা সমস্যার সম্মুখীন; কিন্তু তারা এ সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নিচ্ছে না। আন্তর্জাতিক সমাজ আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিকে যতটা খারাপভাবে তুলে ধরছে বাস্তব অবস্থা ততটা খারাপ নয়।

বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

আফগান জনকল্যাণমন্ত্রী বলেন, যখন আমাদের কাছে বিশ্বের কোনো প্রয়োজন দেখা দিচ্ছে তখন তারা বলছে, তালেবানের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে। কিন্তু যখন আমরা আমাদের প্রয়োজনে তাদের সঙ্গে কথা বলতে চাই তখন তারা বলে, আমরা এখনও তোমাদেরকে স্বীকৃতি দেইনি। আমাদের সহযোগিতা চাইলে বিশ্বকে অবশ্যই তালেবান সরকারকে স্বীকৃতি দিতে হবে।

তিনি বলেন, বিশ্ব সমাজ তালেবান সরকারের ব্যাপারে নজিরবিহীন নীতি গ্রহণ করেছে যা তাদের জন্য কোনো ফল বয়ে আনবে না। বিশ্ব সমাজ তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে দ্বৈত নীতি গ্রহণ করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ