ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নৌ বাহিনীর কমান্ডার আমর আবু জালালাকে হত্যার দাবি করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) গাজ্জা উপত্যকার খান ইউনিসে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করে ইসরাইল। এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে তেলআবিব।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ-এর দাবি, আবু জালালাহ সমুদ্রপথে ইসরাইলে বেশ কয়েকটি হামলা চেষ্টায় সরাসরি জড়িত ছিলেন।











